Thursday, April 9, 2026

মানুষের কল্যাণে নজর নেই, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী ঘোষণার প্রতিযোগিতায় মেতেছেন, অভিযোগ সোমেনের

Date:

Share post:

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই শুধু কোনও না কোনও প্রকল্পের ঘোষণাই করে যাচ্ছেন। বাস্তবের সঙ্গে তার কোনও মিল নেই। আবার বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করলেন। এদিকে আবার রাজ‍্যও বিনামূল্যে রেশন বিতরণ করবে। মানুষের কিসে কল্যাণ হয় সেদিকে কারও নজর নেই। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুধু নিজেদের মধ্যে ঘোষণার প্রতিযোগিতায় নেমেছে। আজ, মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এমনটাই অভিযোগ করলেন।

তিনি জানিয়েছেন, রাজ্যের মানুষ সঠিকভাবে রেশন পাচ্ছেন কিনা তা না দেখে শুধুমাত্র রেশন নিয়ে কেন্দ্র ও রাজ‍্য সরকার প্রতিযোগিতা শুরু করেছে। পাশাপাশি, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় সমস্যায় পড়েছেন রাজ‍্যর সাধারণ মানুষ। তা নিয়েও কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে একহাত নিলেন সোমেন মিত্র।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...