Sunday, June 28, 2026

টিকটক ইন্ডিয়ার দাবি, কোনও সরকারের কাছেই তারা তথ্য প্রকাশ করেনি

Date:

Share post:

ভারতের টিকটক ব্যবহারকারীদের কোনও তথ্যই তারা চিন বা বিদেশি কোনও সরকারের কাছে প্রকাশ করেনি৷ এ কথা জানিয়ে ‘টিকটক ইন্ডিয়া’-র প্রধান নিখিল গান্ধী বলেছেন, “সরকার আমাদের কথা বলার জন্যে ডেকে পাঠিয়েছে৷ আমরা স্পষ্ট করেই সব ব্যাখ্যা দেবো।”

সোমবারই ৫৯ টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করার ঘোষণা করেছে কেন্দ্র৷ তার মধ্যেই রয়েছে টিকটক অ্যাপটিও৷ ভারতীয়দের গোপনীয়তা ভঙ্গ করেনি বলে দাবি করে টিকটক ইন্ডিয়া জানিয়েছে, “সরকারি নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ”৷ এই অ্যাপের তরফ থেকে বলা হয়েছে যে, ভারতীয় আইন অনুসারে তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষা বজায় রাখার প্রয়োজনীয় সব পদক্ষেপই মেনে চলছে তারা।
ওদিকে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন যে, অ্যানড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে মোবাইল অ্যাপকে অপব্যবহার করে গ্রাহকদের গোপনীয়তা লঙ্ঘনের চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রকের তরফে এই নিষিদ্ধকরণ নিয়ে বলা হয়েছে, ওই অ্যাপগুলি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। সেকারণেই নিষিদ্ধ করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এগুলি নিষিদ্ধ করা হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...