Thursday, June 25, 2026

প্রাতঃভ্রমণে বেরিয়ে চা খেতে গিয়ে আক্রান্ত দিলীপ ঘোষ

Date:

Share post:

বাসভবন বদলে ফেললেও বদলায়নি তাঁর অভ্যাস। রোজকার মতো আজ, বুধবারও সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর তিনি নিউটাউনের জডভিমে নতুন পাড়ার কাছে চা-চক্রে যোগ দিতে গেলে তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় স্থানীয় কিছু মানুষ। চোট পান দিলীপ ঘোষ। বিজেপির অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও দিলীপ ঘোষ যাঁদের সঙ্গে বচসায় জড়িয়েছেন, তাঁদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। মহসিন বলে তৃণমূলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি।

দিলীপ ঘোষের অভিযোগ, “ভাঙরের এই এলাকায় তৃণমূল বিরোধী নেতাদের সবসময় ঢুকতে বাধা দেয়। আমি আসতেই তাই আজকের এই হামলা। তবে এটা তো হতে পারে না। আমি আবার আসব এখানে।”

দিলীপ ঘোষের আরও দাবি, “নিউটাউনের যে বাড়িতে উঠেছি তার মালিককে হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসন বাড়ির দলিল দেখতে চাইছে। আমি নিউটাউনে দু-দিন আসার পরই তৃণমূলের কান গরম হয়ে গিয়েছে। কেন আমাকে নিয়ে ওদের এতো সমধ্য, এতো ভয় বুঝতে পারছি না। আমি গ্রামের বাজারে গিয়েছিলাম কর্মীদের সঙ্গে চা খেতে, দেখা করতে। কিন্তু যাওয়ার আগেই চেয়ার টেবিল সব ভেঙে দিয়েছে। কর্মীদের মারধর করেছে। মোবাইল কেড়ে নিয়েছে। আমি যাওয়ার পর গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। আমি চলে আসার পর ফের মারা হয়েছে কর্মীদের।”

এদিন বচসার মাঝে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, “কার কত গুলি আছে দেখি।”

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...