Saturday, June 13, 2026

৬৫ উর্ধ্ব এবং কোয়ারেন্টাইনে থাকা ভোটাররা ভোট দেবেন পোস্টাল ব্যালটে

Date:

Share post:

নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷

সংক্রমণ আবহেই বিহারের বিধানসভা নির্বাচন হতে পারে। সংক্রমণের আতঙ্কে নির্বাচন করা অনেকটাই ঝুঁকির৷ তাই সব বাধা কাটানোর পথ খুঁজছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, বিহারের বিধানসভা নির্বাচনে ৬৫ বছরের বেশি বয়সের ও মহামারি আক্রান্ত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। বুধবার বিহারের রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।পাশাপাশি সংক্রমণের কথা বিবেচনা করে নির্বাচন কমিশন জানিয়েছে প্রতি বুথে ১ হাজারের বেশি ভোটার থাকবেন না৷ সে কারনে বৃদ্ধি করা হবে পোলিং বুথের সংখ্যাও ।

এদিনই কেন্দ্রীয় আইন মন্ত্রক নির্বাচন সংগঠিত করার সংশোধনী প্রস্তাব, ২০২০ নামে এক নির্দেশিকা জারি করেছে৷ তাতে বলা হয়েছে, ৬৫ বছরের বেশি বয়সের ভোটার এবং মহামারি আক্রান্ত হয়ে যাঁরা হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। প্রসঙ্গত, আগামী অক্টোবর– নভেম্বর মাসে বিহারে নির্বাচন হতে পারে৷

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...