Monday, April 6, 2026

“লেজেন্ড-এর কখনও মৃত্যু হয় না,” সরোজ খানের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত হলেন সকলের প্রিয় মাস্টারজি সরোজ খান।   বৃহস্পতিবার গভীর রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সরোজ খান। কিংবদন্তী কোরিওগ্রাফারের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের টুইটারে শোকপ্রকাশ করেছেন মোদি।

টুইট পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, “লেজেন্ডের কখনও মৃত্যু হয় না।” বলিউডে চার দশকের বেশি সময় ধরে জড়িত ছিলেন তিনি। দুহাজারের বেশি গানে কোরিওগ্রাফি করেছেন সরোজ। সালটা ১৯৭৪ । গীতা মেরা নাম ছবিতে কোরিওগ্রাফির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় সরোজ খান। একের পর এক ছবিতে কোরিওগ্রাফি করেছেন সরোজ। তিন বার জাতীয় পুরস্কার জয়ী কিংবদন্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...