Monday, April 6, 2026

অতি ভারী: চান্দামারিতে ভাঙল সেতু, ডুবল ডাম্পার

Date:

Share post:

পাকা সেতু ভেঙে নদীর জলে তলিয়ে গেল ডাম্পার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারি এলাকায়। সকাল ৯ টা নাগাদ চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকার ২৫ বছর পুরোনো কলাভাংগা লোহার সেতুর উপর দিয়ে একটি বোল্ডার বোঝাই ডাম্পার নদী পার হচ্ছিল। ডাম্পারটি সেতুর মাঝামাঝি যেতেই, বোল্ডার বোঝাই ডাম্পারের ভারে মাঝখান থেকে ভেঙে যায় সেতুটি। ধীরে ধীরে নদীর জলে তলিয়ে যায় ডাম্পারটি। তবে দুর্ঘটনার জেরে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ডাম্পারটি নদীর জলে তলিয়ে যাওয়ার আগেই, লরি থেকে বেরিয়ে আসেন চালক ও খালাসি।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান কোচবিহার জেলা তৃণমূল কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায়। সঙ্গে ছিলেন এলাকার জনপ্রতিনিধিরাও। বিষয়টি কোচবিহার জেলাশাসকের জানানো হয়েছে বলে জানিয়েছেন পার্থপ্রতিম রায়। ডাম্পারটিকে জল থেকে তোলার ব্যবস্থা করা হচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...