Saturday, June 20, 2026

প্রধানমন্ত্রীর অভিযোগের কড়া জবাব ভারতের চিনা দূতাবাসের

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগের জবাব দিয়েছে ভারতের চিনা দূতাবাস৷ শুক্রবার সন্ধ্যায় চিনা দূতাবাসের মুখপাত্র জি রং এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর আনা অভিযোগের কড়া প্রতিবাদ করেছেন৷

এদিন লাদাখে নাম না করে চিনকে ‘বিস্তারবাদী’ বলে অভিযুক্ত করেছিলেন প্রধানমন্ত্রী৷ বলেছিলেন, “বিস্তারবাদীদের দিন শেষ, বিকাশবাদের যুগ শুরু৷”

চিনের নাম উল্লেখ না করলেও এই অভিযোগ যে তাদের বিরুদ্ধে, তা বুঝেছে চিন সরকার৷ তাই বেজিং-এর নির্দেশে মোদির অভিযোগের জবাবে ভারতের চিনা দূতাবাসের মুখপাত্র জি রং এক বিবৃতিতে বলেছেন, “১৪টির মধ্যে ১২টি প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সীমান্ত চিহ্নিত করেছে চিন৷ স্থল সীমান্তকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার বন্ধনেই চিহ্নিত করা হয়েছে৷ বেজিংকে বিস্তারবাদী বলে অভিযুক্ত করা একদমই ভিত্তিহীন৷ এর অর্থ চিনের সঙ্গে প্রতিবেশীদের বিবাদকে অতিরঞ্জিত করে দেখানো ছাড়া আর কিছুই নয়৷”

মোদির লাদাখ সফর যে তারা পছন্দ করেনি, তা এদিন সকালেই বুঝিয়েছে বেজিং৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র আগেই বলেছেন, “যখন সামরিক এবং কূটনৈতিক স্তরে সীমান্ত উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে ভারত এবং চিন, তখন কোনও পক্ষেরই এমন পদক্ষেপ করা উচিত নয়, যাতে উত্তেজনা আরও বাড়ে৷”

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...