Tuesday, March 31, 2026

শেষ ১৪দিনে লকেটের সংস্পর্শে কারা এসেছিলেন? তৈরি হলো তালিকা!

Date:

Share post:

মারণ ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

আর সংক্রমণ রুখতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। শুধু গেরুয়া শিবির নয়, তৎপর হয়েছে প্রশাসনও।

এই পরিস্থিতিতে পথে নেমে সমস্ত কর্মসূচি বাতিল করল রাজ্য বিজেপি। লকেটের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর নিজেই টুইট করে সেই তথ্য জানান বিজেপি নেত্রী। আপাতত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

টুইটে লকেট জানান, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। সঙ্গে সর্দি, কাশি-সহ করোনার উপসর্গ ছিল। এরপর দু’বার তাঁর নমুনা সংগ্রহ করা হয়। প্রথমবার রিপোর্ট নেগেটিভ আসলেও দ্বিতীয় টেস্টে সেই রিপোর্ট পজিটিভ আসে।

ইতিমধ্যেই বিজেপি সাংসদের সংস্পর্শে শেষ প্রায় ১৪ দিনে যাঁরা এসেছিলেন, সেই তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের নজরদারিতে রাখা হবে প্রশাসনের তরফে। তাঁদের আপাতত হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু দলীয় কর্মী-সমর্থক নন, লকেটের পরিবার-পরিচিতি থেকে শুরু করে সাংবাদিকদেরও এই পরামর্শ দিয়েছে প্রশাসন। রাজ্য বিজেপি নেতারাও প্রশাসনের সিদ্ধান্তে সহমত হয়েছেন।

একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য সেন্ট্রাল এভিনিউয়ে রাজ্য বিজেপি সদর দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...