Sunday, June 28, 2026

হাওয়া অফিসের পূর্বাভাস: আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ গোটা রাজ্য

Date:

Share post:

উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে তা ছিল ছিটেফোঁটা। বরং, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হয়েছে। এবার উত্তরবঙ্গের পাশাপাশি শনি ও রবিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে শনি ও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েকটি জেলাতে। বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভালোরকম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পাশাপাশি সোম ও মঙ্গলবারে সামান্য ঝোড়ো হাওয়াও বইতে পারে ।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় আজ, শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও জারি থাকবে। কিছুকিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৪.৬ মিমি।

অন্যদিকে, আজ শনিবারও অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও মাঝারি বৃষ্টিপাত হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...