Thursday, March 26, 2026

সদ্য স্নাতকোত্তর উত্তীর্ণ ৩০০ চিকিৎসক নিয়োগ রাজ্যে

Date:

Share post:

স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার ৪ দিনের মধ্যেই ৩০০ জুনিয়র ডাক্তারকে নিয়োগ করল রাজ্য সরকার।
জানা গিয়েছে ,
করোনা আবহে চিকিৎসকের ঘাটতি মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । গত ১ জুলাই স্নাতকোত্তরের ফলপ্রকাশ হয়। সেই ফলের ভিত্তিতেই ৩০০ জনকে নিয়োগ করা হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন হাসপাতালে একের পর এক চিকিৎসক আক্রান্ত হওয়ায় হাসপাতালগুলিতে চিকিৎসকের ঘাটতি দেখা দিয়েছে । এদিকে করোনা রোগীর সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। তাই বাধ্য হয়েই স্বাস্থ্য দফতর সদ্য স্নাতকোত্তর উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগ করেছে । যদিও ওয়াকিবহাল মহলের মত, এভাবে সদ্য উত্তীর্ণদের নিয়োগ করাটাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ।

Related articles

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...

অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

টানা উত্তরবঙ্গে প্রচার সেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল (TMC)...

আরসিবির নাম বদল! বিড়লা কন্যার পোস্টে শোরগোল ক্রীড়া দুনিয়ায়

মালিকানা বদল হয়েছে আরসিবির (RCB)। রেকর্ড অঙ্কে আরসিবি (RCB) দল কিনেছে আদিত্য বিড়লা গ্রুপ। এই বড় পরিবর্তনের পর...

১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা...