Friday, April 3, 2026

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত বিজেপি নেতার ইস্তফা গ্রহণ করলো দল

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোনোর লক্ষ্যে সম্প্রতি দক্ষিণ কলকাতায় দলের সভাপতি পদে বসানো হয়েছিল বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তার আগেই হোঁচট খেতে হলো গেরুয়া শিবিরকে।

এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং টাকা হাতিয়ে নেওয়ায় অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ কলকাতার সভাপতি পদ থেকে সরিয়ে দিল রাজ্য বিজেপি। এ প্রসঙ্গে দলের তরফে সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, সোমনাথ বন্দ্যোপাধ্যায় পদত্যাগ পত্র জমা করেছেন, এবং দল তা গ্রহণ করেছে।

উল্লেখ্য, হরিদেবপুর থানায় গিয়ে লিখিত অভিযোগে ওই তরুণী বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জানিয়েছেন, দল করার সূত্রে আলাপ হওয়ার পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত তাঁর সঙ্গে সহবাস করেছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিজেপি নেতার বিরুদ্ধে টাকা হাতানো ও ধর্ষণের অভিযোগও তুলেছেন ওই মহিলা।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...