Sunday, June 28, 2026

বেসরকারি হাতে ট্রেন তুলে দেওয়ার পর এবার কর্মী সঙ্কোচনের পথে রেল

Date:

Share post:

ট্রেন পরিষেবা বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের পরে এ বার কর্মী সঙ্কোচনের কাজ শুরু করে দিল ভারতীয় রেল।

রেলবোর্ড দেশের সব ক’জন জোনাল ম্যানেজারকে নির্দেশ দিয়েছে, সুরক্ষা ছাড়া রেলের অন্য কোনও বিভাগে আর নতুন পদে লোক নিয়োগ করা যাবে না। গত দু’বছরের মধ্যে যত পদ সৃষ্টি করা হয়েছে অথচ কর্মী নিয়োগ করা হয়নি, সেগুলিকে বিলুপ্ত করতে হবে। এ ছাড়াও
সুরক্ষা ছাড়া রেলে যত শূন্যপদ রয়েছে, তারও ৫০ শতাংশ অবলুপ্ত করতে বলা হয়েছে। জরুরি ভিত্তিতে এই নির্দেশ কার্যকর করার নির্দেশও দিয়েছে রেলবোর্ড। বলা হয়েছে, যাঁরা ৩০ বছরের বেশি চাকরি করে ফেলেছেন, তাঁদের কর্মদক্ষতা বিবেচনা করে দেখা হবে৷ সেইমতো প্রতিটি জোনেই রেলকর্মীদের পারফরম্যান্স যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগেও রেলের তরফে সার্কুলার জারি করে জানানো হয়েছিলো, যাঁরা ৩০ বছরের বেশি চাকরি করে ফেলেছেন, তাঁদের কর্মদক্ষতা বিবেচনা করে দেখা হবে৷ সেইমতো প্রতিটি জোনেই রেলকর্মীদের পারফরম্যান্স যাচাই প্রক্রিয়াও চলছে৷ এদিকে, বিভিন্ন জোনাল দফতরে এই নির্দেশিকা পৌঁছতেই ঝামেলা শুরু হয়েছে। আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিভিন্ন রেলকর্মী ইউনিয়ন। রেলকর্মীদের আশঙ্কা, রেলে ব্যাপক কর্মী সঙ্কোচনের জন্যই গোটা দেশে মোট ১০৯ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। তাদের বক্তব্য, রেলকে বেসরকারি হাতে তুলে দিতেই রেলবোর্ড কর্মীর সংখ্যা কমিয়ে আনছে। ট্রেনের পরে এ বার স্টেশনগুলিকেও বিক্রি করে দেওয়া হবে। যত কর্মী কম থাকবে, তত বিক্রি করতে সুবিধে হবে।

জানা গিয়েছে, পূর্ব রেলেই এই মুহূর্তে প্রায় ২১ হাজারের মতো শূন্যপদ রয়েছে। আর ভারতীয় রেলে মোট শূন্য পদের সংখ্যা এখন প্রায় ২ লক্ষ ৮৭ হাজার। সুরক্ষা বাদ দিলেও শূন্যপদের সংখ্যাটা প্রায় ২ লক্ষ। তার ৫০ শতাংশ তুলে দেওয়া মানে ১ লক্ষ পদের বিলুপ্তি। এর ফলে যাত্রী পরিষেবাও হোঁচট খাওয়ার আশঙ্কা করছেন রেলকর্মীরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...