Wednesday, June 24, 2026

বিশ্বভারতীর বড় সিদ্ধান্ত: বন্ধ ঐতিহ্যবাহী পৌষমেলা, বসন্ত উত্‍সব

Date:

Share post:

করোনা আবহে এবার বড় সিদ্ধান্ত নিলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর আর ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজন করবে না তারা। এমনকী, বছর দোলের দিন বিখ্যাত বসন্ত উত্‍সবও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পৌষমেলা না হলেও তিন দিনের পৌষ উত্‍সব রীতি মেনেই হবে, এমনটাই জানিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে এমন সিদ্ধান্তের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। পৌষমেলা, বসন্ত উৎসব বন্ধ হওয়ার পিছনে শুধুই কি করোনা, নাকি অন্য কোনও কারণও আছে?

প্রসঙ্গত, ২০১৯ সালে পৌষমেলায় দূষণ নিয়ে পরিবেশ আদালতে মামলা হয়। দূষণরোধে বিশ্বভারতীর নিষ্ক্রিয়তার
বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন পরিবেশবিদ সুভাষ দত্ত। নির্ধারিত সময়ের পরেও ব্যবসায়ীরা মেলার মাঠ না ছাড়ায় বিশ্বভারতী কর্তৃপক্ষের দ্বন্দ্ব পৌঁছায় চরমে।

উল্লেখ্য, ১৮৯৪ সালে শান্তিনিকেতনে পৌষমেলার সূচনা হয়। এই পৌষ উত্‍সব শান্তিনিকেতন ট্রাস্টের নিজস্ব অনুষ্ঠান। ১৯২১ সালে বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর থেকে পৌষমেলা পরিচালনা করছে বিশ্বভারতী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...