Friday, April 3, 2026

দেশের তুলনায় পশ্চিমবঙ্গে কমেছে বেকারত্বের হার: টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোভিড পরিস্থিতিতে দেশে অর্থনৈতিক অবস্থা শোচনীয়। বাংলায় এর সঙ্গে যুক্ত হয়েছে সুপার সাইক্লোন আমফানের ক্ষয়ক্ষতি। কিন্তু রাজ্য সরকার বলিষ্ঠ অর্থনৈতিক কৌশল নেওয়ার কারণে কোভিড ১৯ এবং আমফানের প্রবল ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা গিয়েছে। নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, এর প্রমাণ এ বছর জুন মাসে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৬.৫ শতাংশে নেমেছে। যেটা ভারতের বেকারত্বের হার তুলনায় অনেকটাই কম। সিএমআইই-র পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বেকারত্বের হার ১১ শতাংশ, উত্তরপ্রদেশে ৯.৬ শতাংশ, হরিয়ানায় ৩৩.৬ শতাংশ।

দেশে কেন্দ্রে বিজেপি সরকার, উত্তরপ্রদেশেও তাই, হরিয়ানাতে বিজেপি জোট। রাজ্যে বিজেপি নেতারা সবসময়ই রাজ্য সরকারের সমালোচনায় ব্যস্ত। অথচ তাঁদের দলের ক্ষমতায় থাকা জায়গাগুলিতে বেকারত্বের হার পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...