Tuesday, March 24, 2026

তথ্য প্রমাণের অভাবে ২০১১ বিশ্বকাপ ফাইনালের তদন্ত বন্ধ শ্রীলঙ্কায়

Date:

Share post:

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে গড়াপেটার অভিযোগে তুলকালাম শ্রীলঙ্কায়। তবে প্রমাণের অভাবে তদন্ত বন্ধ করলো বিশেষ তদন্তকারী দল। বৃহস্পতিবার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারাকে ১০ ঘণ্টা জেরা করে পুলিশ। শুক্রবার মাহেলা জয়বর্ধনেকে জেরা করেন তদন্তকারীরা। তাঁর বয়ান রেকর্ড করা হয়। জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা জানিয়ে দেন, উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে তদন্ত প্রক্রিয়া বন্ধ করা হলো।

বিশেষ তদন্তকারী দলের প্রধান জগত ফনসেকা জানান, ক্রিকেটারদের বয়ানে কোনও অসঙ্গতি পাওয়া যায়নি। শ্রীলংকার হেরে যাওয়ার পেছনে গড়াপেটার কারণ নেই।তদন্তের রিপোর্ট ক্রীড়ামন্ত্রকের সচিবের কাছে জমা করেছেন ফনসেকা। গোটা তদন্ত প্রক্রিয়ায় উপুল থারাঙ্গা, অরবিন্দ ডি সিলভা, কুমার সঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনেকে জেরা করে পুলিশ।
প্রসঙ্গত, দিনকয়েক আগে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ অতুলগামাগে অভিযোগ করেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা ইচ্ছাকৃতভাবে ভারতের কাছে ওই ম্যাচ হেরেছিলেন। অভিযোগের প্রতিবাদে সরব হন কুমার সঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে। তাঁরা মন্ত্রীকে অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিতে বলেন। এরপর বিশেষ তদন্তকারী দল গঠন করে ক্রীড়ামন্ত্রক তদন্ত শুরু করে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...