Monday, April 13, 2026

ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়, ভারী বর্ষণ উত্তরবঙ্গেও

Date:

Share post:

সকাল থেকেই কলকাতায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। বর্ষণের প্রভাব পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগণা সহ হাওড়া, হুগলিতে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত।

হাওয়া অফিস সূত্রে খবর, একটি মৌসুমী অক্ষরেখা গোয়ালিয়র, রাঁচি, জামশেদপুর এবং এরপর হলদিয়া হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। রাজস্থান ও পূর্ব উত্তরপ্রদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম, মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মূলত অন্ধ্র ও উড়িষ্যা উপকূল বরাবর। গুজরাতের উপকূলে থাকা ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে সৌরাষ্ট্র উপকূলে গিয়ে নিম্নচাপে পরিণত হবে। আর এইসবের জেরেই চলবে বৃষ্টিপাত। অন্যদিকে মুম্বইয়ে মেরিন বীচে জলছ্বাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যধিক হলেও বৃষ্টি হওয়ার ফলে দিনেরবেলায় বেশি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে না।

হাওয়া অফিস জানিয়েছে, আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। কলকাতাতে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও ভারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলা ছাড়াও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এ ছাড়াও বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...