Friday, June 19, 2026

কানপুর কাণ্ডে নয়া মোড়, অভিযানের আগাম খবর ছিল বিকাশের কাছে!

Date:

Share post:

কোনও চলচ্চিত্রের চিত্রনাট্যের বললেও কম বলা হবে। শুক্রবার ভোররাতে উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে পাকড়াও করতে গিয়ে ৮ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এরপরই ঘটনায় একাধিক তথ্য উঠে আসছে।

ওইদিন ভোররাতে পুলিশ গ্রামে ঢুকে দেখতে পায় একের পর এক আর্থ মুভার রাখা। গোটা গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অভিযানের আগাম খবর ছিল বিকাশের কাছে। বিদ্যুৎ দফতরে তল্লাশি চালিয়ে পুলিশ জানতে পারে, সেই রাতে একটি নম্বর থেকে ফোন আসে। আর তাতে বলা হয়, যে বিক্রু অর্থাৎ বিকাশের গ্রামে যেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে সেই ফোন নম্বর মিলিয়ে দেখা যায়, সেটি এক পুলিশ কর্মীর। এই প্রমাণ এসেছে উত্তরপ্রদেশ পুলিশের হাতে।

জানা গিয়েছে, বিক্রু গ্রাম সংলগ্ন এলাকার এসডিওকে হেফাজতে নিয়েছে পুলিশ। খুন সহ ৬০ অপরাধের মামলা বিকাশের মাথায় ঝুলছে। কিন্তু বিকাশ ওরফে শিবালী ডনকে উত্তরপ্রদেশ সরকার অপরাধীদের ‘টপ টেন’ তালিকায় রাখা হয়নি। স্পষ্টতই, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। থানার মধ্যে যে অপরাধী মন্ত্রীকে গুলি করে হত্যা করে, সে কীভাবে ছাড়া পায় তা নিয়েও প্রশ্ন উঠে আসছে।

Related articles

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...