Wednesday, April 8, 2026

রাজভবনে জন্মদিন পালন: শ্যামাপ্রসাদের আদর্শে রাজ্য চালানোর পরামর্শ রাজ্যপালের

Date:

Share post:

বিতর্ক উস্কে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা এবং হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হল রাজভবনে। এই প্রথম কলকাতায় রাজভবনে উদযাপিত হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। আর তারপরেই রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে জানালেন, পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যেতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এগোতে হবে।
জগদীপ ধনকড়ের এই কাজের ফলে তাঁর বিরুদ্ধে ওঠা শাসকদলের অভিযোগ আরও মজবুত হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
টুইটে রাজ্যপাল ধনখড় লেখেন, রাজভবনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উদযাপন এক ঐতিহাসিক ঘটনা। জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।
বারবার জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সাংবিধানিক পদে থেকেও তিনি বিজেপি কর্মীর মতো আচরণ করছেন। রাজ্য-রাজ্যপাল সংঘাতের ক্ষেত্রে শাসকদলের নেতৃত্ব বলেছেন, রাজভবনে বসে দল চালাচ্ছেন ধনকড়। রাজনৈতিক মহল মতে, তিনি যে সাংবিধানিক পদে থেকেও কোনও বিশেষ রঙের রাজনৈতিক দলের সমর্থন চালিয়ে যাচ্ছে তার প্রমাণ দিয়ে দিলেন নিজেই।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...