Tuesday, June 9, 2026

দিলীপের মুখে মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা! চমকে দেবে রাজনৈতিক মহলকে

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় দিলীপ ঘোষ! ভাবছেন তা হয় নাকি! কিন্তু ঘটনা সেটাই। দিলীপের এই বক্তব্য যে রাজনৈতিক মহলে ঝড় তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

প্রশংসা করতে গিয়ে কী বললেন দিলীপ? ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর সম্পাদক অভিজিৎ ঘোষকে দেওয়া EXCLUSIVE সাক্ষাৎকারে দিলীপ স্পষ্টভাষায় মুক্তকণ্ঠে প্রশংসা করলেন তাঁর প্রতিদ্বন্দ্বী দলের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে। বললেন ‘ মমতা ব্যানার্জির নেতৃত্ব প্রতিষ্ঠিত। তাঁকে লোকে মেনে নিয়েছে। একটা সময় তাঁর উপযোগী, প্যারালাল লিডারশিপ আমরা খাড়া করতে পারিনি। এটা তো গত বিধানসভা নির্বাচন থেকে আমি বলে আসছি।’

পাল্টা প্রশ্ন ছিল, সমালোচনার মুখে পড়বেন তো! দিলীপের জবাব, ‘আরে আমাকে অনেকে বলেন, আপনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে দিলেন? আমার সাফ কথা, প্রশংসার যোগ্য মানুষ। লোক তাঁকে স্বীকৃতি দিয়েছে। আমি প্রশংসা না করলে কি উনি ছোট হয়ে যাবেন? আসলে আমরা বড় পার্টির লোক, তাই বড় মন নিয়ে চলি। এসব ছোটখোটো বিষয় নিয়ে ভাবি না। আজ লড়াই করে পাল্টা লিডারশিপ খাড়া করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিয়ে বুঝিয়ে দিয়েছি, আমরা আসছি, ক্ষমতায় আসছি।’

বিজেপি রাজ্য সভাপতির এই বক্তব্য নিশ্চিতভাবে শাসক দল তো বটেই, বিজেপির অভ্যন্তরেও ঝড় তুলবে নিশ্চিত।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...