Monday, April 6, 2026

আইপিএলের প্রস্তুতি নিতে শুরু করছে বিসিসিআই

Date:

Share post:

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(ICC) টালবাহানায় এবার ক্ষুব্ধ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। তাই বিসিসিআই শুরু করে দিচ্ছে আইপিএলের প্রস্তুতি। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি আইসিসি।

বিসিসিআইয়ের মতে, ইচ্ছাকৃতভাবে বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাচ্ছে না আইসিসি। আইপিএল ভেস্তে দিতে চাইছে তারা। তাই, আর অপেক্ষা নয়। বিশ্বজুড়েই এখন স্থানীয় স্তরের খেলার উপর জোর দেওয়া হচ্ছে। বুন্দেসলিগা শুরু হয়ে গিয়েছে। স্প্যানিশ লিগ শুরু হয়েছে। ইংলিশ প্রিমিয়ার শুরু হয়েছে। আবার ইউরো এবং অলিম্পিকের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট পিছিয়েছে। কারণ এই অতিমারি পরিস্থিতিতে আন্তর্জাতিক টুর্নামেন্টের থেকে স্থানীয় টুর্নামেন্ট আয়োজন করা অনেক সহজ। বিসিসিআই বোর্ডের এক কর্তার কথায়, আইসিসির ‘ঢিলেমি’ এবার বিরক্তির পর্যায়ে চলে যাচ্ছে। তাই আর অপেক্ষা না করে আমরা আইপিএলের প্রস্তুতি শুরু করছি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...