Wednesday, April 8, 2026

এবার মাধ্যমিকেও ভার্চুয়াল মাধ্যমের ব্যবহার!

Date:

Share post:

করোনা আবহেই মাধ্যমিকের ফল প্রকাশের যাবতীয় কাজ প্রায় শেষ করে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে জুলাই মাস জুড়ে বন্ধ থাকবে স্কুল। এদিকে বেড়ে চলেছে মারণ ভাইরাসের সংক্রমণ। সেক্ষেত্রে কীভাবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে তাই নিয়ে চিন্তায় মধ্যশিক্ষা পর্ষদ।

সূত্রের খবর, কীভাবে ফল প্রকাশ হবে তা নিয়ে শিক্ষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, ভার্চুয়াল মার্কশিট প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে ওই বৈঠকে। তবে এখনও এই প্রস্তাবে সিলমোহর দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। লকডাউনের আগেই শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। করোনা পরিস্থিতির মধ্যেই খাতা দেখা, নম্বর সংগ্রহ, মার্কশিট তৈরির কাজ হয়েছে।

কীভাবে মিলবে এই ভার্চুয়াল মার্কশিট?

যে পদ্ধতিতে ইন্টারনেটের মাধ্যমে ফল জানা যায়, সেই পদ্ধতিতে রোল নম্বর দিয়ে মার্কশিট পাবে পরীক্ষার্থীরা। সাধারণত, মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ হয়। ইতিমধ্যেই আইসিএসসি এবং সিবিএসই বোর্ডের বেশকিছু স্কুল একাদশ শ্রেণীর পঠন-পাঠন অনলাইন মাধ্যমে শুরু করেছে। সূত্রের খবর, তাই মাধ্যমিকের ফল প্রকাশের ক্ষেত্রে বেশি দেরি করতে চাইছে না পর্ষদ। যদিও এখনও পর্যন্ত ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করেনি মধ্যশিক্ষা পর্ষদ।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...