Wednesday, April 8, 2026

৫২৭ কোটি টাকা অনুমোদন, অক্সিজেন পেলো নিউ গড়িয়া- এয়ারপোর্ট মেট্রোপথ

Date:

Share post:

একদিকে নিউ গড়িয়া, অপরদিকে এয়ারপোর্ট৷ প্রস্তাবিত এই মেট্রো পথের কাজ এবার শুরু হয়ে যাবে৷ কারণ এই মেট্রো পথের জন্য ৫২৭ কোটি টাকা অনুমোদন করলো রেলবোর্ড। ফলে অক্সিজেন পেলো নিউ গড়িয়া- এয়ারপোর্টের মধ্যে প্রস্তাবিত মেট্রো পথ। এটিই আপাতত শহরের দীর্ঘতম মেট্রো করিডোর।

জানা গিয়েছে, আগামী ৩০ জুলাই এই মেট্রো- পথের কাজের জন্য টেন্ডার ডাকা হবে।
এর আগের চুক্তির সময়সীমা পেরিয়ে গিয়েছে৷ তাই নতুন করে টেন্ডার ডেকে চুক্তি চূড়ান্ত করতে হবে। এই ৫২৭ কোটি টাকার প্রকল্পে ভায়াডাক্ট, ramp, আন্ডারগ্রাউন্ড আরসিসি বক্স, এয়ারপোর্টে রেলওয়ে ইয়ার্ড এবং এয়ারপোর্ট স্টেশন ছাড়াও রবিতীর্থ ও ভিআইপি রোড এই দুটি স্টেশন তৈরি করা হবে। আর্কিটেকচারাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ভেন্টিলেশনের কাজও হবে এই বাজেটের মধ্যেই।

জানা গিয়েছে, পাশাপাশি ২৪৭ কোটি টাকার আরও একটি প্রকল্পের ঘোষণা করেছে রেল বিকাশ নিগম লিমিটেড। এই প্রকল্পের মধ্যে রয়েছে নিউ টাউন থেকে তিতুমীর বা সিটি সেন্টার ২ পর্যন্ত ৭টি স্টেশন তৈরির কাজ।

এই মেট্রো করিডোরের সিটি সেন্টার-২ থেকে এয়ারপোর্ট পর্যন্ত ৩.৬ কিমি দীর্ঘ মেট্রো পথের জন্য এই ৫২৭ কোটি টাকা অনুমোদন করেছে রেলবোর্ড। ভিআইপি রোডে বরাবর এয়ারপোর্ট অথরিটির জমিতে ফ্লাইওভার তৈরি হবে, আর সেই পথেই ছুটবে মেট্রো রেল। এয়ারপোর্ট স্টেশন হবে মাটির তলায়। স্টেশনে ঢোকার ঠিক আগে ট্রেন পাতালে ঢুকে পড়বে৷ এই এয়ারপোর্ট স্টেশন থেকেই মেট্রোর আর একটি লাইন যাবে নোয়পাড়া-এয়ারপোর্ট মেট্রোর দিকে।

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...