Sunday, June 21, 2026

অঘোষিত ভাবেই জ্যোতি বসুর জন্মদিন পালন করবে আলিমুদ্দিন

Date:

Share post:

রাজ্য-রাজনীতি এখন জন্মদিন-কেন্দ্রিক৷

গত কয়েকদিনে হৈ হৈ করে ৩টি রাজনৈতিক জন্মদিন পালিত হয়েছে রাজ্যে৷

বিধান ভবনে বামেদের সঙ্গে নিয়ে বিধানচন্দ্র রায়ের জন্মদিন উদ্‌যাপন করেছে প্রদেশ কংগ্রেস।

কংগ্রেস ও বাম নেতাদের আমন্ত্রণ জানিয়েই অশোক ঘোষের জন্মদিন পালন করেছে ফরওয়ার্ড ব্লক।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ভার্চুয়াল সভার মাধ্যমে রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করেছে বিজেপি।

এবার জ্যোতি বসু’র পালা৷
নানা কর্মসূচির মাধ্যমে অথচ ‘অঘোষিতভাবে’ জ্যোতি বসুর জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে আলিমুদ্দিন ৷ আগামী ৮ জুলাই, বুধবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জন্মদিন৷
মৃত্যুর ঠিক এক দশকের মাথায় ফের মানুষের সামনে জ্যোতি বসুকে তুলে ধরতে চাইছে সিপিএম। তবে, মুজফ্‌ফর আহমেদের জন্মদিন ছাড়া অন্য কোনও দেশীয় কমিউনিস্ট নেতার জন্মদিন সিপিএম পালন করে না। সেই ‘রীতি’ মেনেই রাজ্যে জ্যোতিবাবুকে স্মরণ করবে সিপিএম, ‘অতীত ভুলে’ পাশে থাকবে জোটসঙ্গী কংগ্রেস ৷

জ্যোতি বসুর জন্মদিন পালন করতে সিপিএম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় “লং লিভ জ্যোতি বসু” হ্যাশট্যাগ প্রচারে নেমেছে৷ এখানে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আহ্বান জানিয়েছেন, ” ৮ জুলাই জ্যোতি বসুর জন্মবার্ষিকী উপলক্ষে ‘আপনার চোখে জ্যোতি বসু’ নিয়ে নিজের আঁকা ছবি, পোস্টার, গ্রাফিক্স, ভিডিও আমাদের পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন।” আলিমুদ্দিন৷ এসবই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে এবং দলীয় ওয়েবপেজে আপলোড করবে৷
এছাড়া, বিধানসভায় জ্যোতি বসুর ছবিতে মালা দিতে যাবেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তবে মান্নান বলেছেন কলকাতায় থাকলে যাবো৷ প্রদেশ কংগ্রেসও আলিমুদ্দিনে গিয়ে ফুল দেবে অতীত ভুলে৷

এছাড়া ফেসবুকে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দেবেন “জ্যোতি বসু স্মারক ভাষণ”৷ ভাষণের বিষয়বস্তু, কী ভাবে বিজেপির বিরুদ্ধে বামেদের রণকৌশল নির্ধারণ করেছিলেন জ্যোতি বসু।

Related articles

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...