Tuesday, June 23, 2026

করোনা আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

Date:

Share post:

ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনরো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন। প্রেসিডেন্ট বলেছেন, তাঁর অল্প জ্বর আছে। তবে শারীরিকভাবে খুব একটা অসুবিধা হচ্ছে না। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুসংখ্যার নিরিখে এখন আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। প্রেসিডেন্ট বোলসোনরো শুরু থেকেই করোনাভাইরাসকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি মন্তব্য করেছিলেন, সামান্য ভাইরাস, চিন্তার কিছু নেই। তাঁর এই মন্তব্য নিয়ে ব্রাজিলের সর্বত্র সমালোচনার ঝড় বয়ে যায়। প্রথমদিকে গুরুত্ব না দেওয়ার ফলে মাত্রাছাড়া সংক্রমণের খেসারত দিতে হয় ব্রাজিলকে।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...