Tuesday, June 23, 2026

বিকাশের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে কুরুচিকর পোস্ট! তারপর?

Date:

Share post:

বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দুঁদে আইনজীবী। কলকাতার প্রাক্তন মেয়র। সিপিএম নেতা। রাজ্যসভায় বামেদের সাংসদ। সত্যি, তিনি একজন হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। এবার কিনা তাঁর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। আর সেই প্রোফাইলে কুরুচিকর পোস্ট। ঘটনা প্রকাশ্যে আসার পর পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিকাশবাবু।

বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে ফেসবুকে একটি প্রোফাইল সম্প্রতি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একের পর এক কুরুচিকর পোস্ট। যার মধ্যে “গরু বিক্রি” সংক্রান্ত একটি পোস্ট ব্যাপক হারে ভাইরাল হয়।

তাঁর নামে ভুয়ো ফেসবুক খুলে এমন পোস্ট সামনে আসার পরই নড়েচড়ে বসেন বিকাশবাবু। প্রথমেই তাঁর সন্দেহ গিয়ে পড়ে গেরুয়া শিবিরের উপর। সেই অভিযোগ নিয়ে তিনি অজ্ঞাতপরিচয় আরএসএস ও বিজেপি কর্মী সমর্থকদের বিরূদ্ধে পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষকেও অভিযোগ জানানো হয়। ইতিমধ্যেই ভুয়ো অ্যাকাউন্টটি ডিলিট করেছে ফেসবুক কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা অভিযোগ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...