Wednesday, June 24, 2026

লকডাউনের জেরে এই প্রথম কলকাতায় বন্ধ হলো পাঁচতারা হোটেল

Date:

Share post:

দীর্ঘ লকডাউনের প্রভাব পড়েছে সর্বস্তরে৷ দুর্বল হয়েছে অর্থনীতি। ব্যবসা কার্যত বন্ধ দীর্ঘদিন৷ তারই জেরে সাময়িক ভাবে কলকাতায় প্রথম একটি পাঁচতারা হোটেল বন্ধ হয়ে যাচ্ছে৷ দমদম বিমানবন্দরের কাছে থাকা এই পাঁচতারা হোটেলটির নাম সুইসোটেল৷ নিউটাউন সিটি সেন্টার ২-এর পাশে সুইসোটেলের ভবনটির নির্মাতা অম্বুজা-নেওটিয়া গোষ্ঠী। তবে হোটেলটি চালাত ফরাসি গোষ্ঠী ‘অ্যাকর’।অম্বুজা নেওটিয়ার সঙ্গে অ্যাকরের চুক্তির মেয়াদও শেষ হয়ে গিয়েছে৷ অম্বুজা- নেওটিয়া গোষ্ঠীর কর্ণধার হর্ষ নেওটিয়া জানিয়েছেন, সুইসোটেলের ৮০ শতাংশ অতিথিই বিমানে কলকাতা আসতেন। এদের মধ্যে অধিকাংশই বিদেশি। আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকায় হোটেল চালানো মুশকিল হয়ে পড়েছিল।

পাশাপাশি হর্ষ নেওটিয়া বলেছেন, “গত ৩০ জুন অ্যাকরের সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তাই হোটেলটি সাময়িক ভাবে বন্ধ রাখা হল। অ্যাকরের সঙ্গে চুক্তি রিনিউ হবে না’কি নতুন কোনও গোষ্ঠীর সঙ্গে চুক্তি করব, তা ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
হোটেল বন্ধ হওয়ায় কাজ হারালেন ২৫০ জন কর্মী। তাঁদের মাসিক কিছু ভাতার বিনিময়ে আপাতত ছুটিতে পাঠানো হয়েছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...