Friday, June 19, 2026

মাহি “নট আউট-৩৯”: সাক্ষী থেকে CSK, শুভেচ্ছা বন্যায় ভাসছেন ক্যাপ্টেন কুল

Date:

Share post:

তিন দিন আগেই বিবাহ বার্ষিকীর ১০ বছর পালন করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দাম্পত্য জীবনের বাইশ গজে সুখে-দুঃখে একযুগ পার করে দিলেন মাহি-সাক্ষী। এবার মাহির জন্মদিন। আজ, ৭ জুলাই ৩৯ বসন্ত পার করে ফেললেন মাহি। আর জন্মদিনে তাঁকে স্পেশাল অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাঁর সবচেয়ে কাছের মানুষটি। তাঁর স্ত্রী সাক্ষী সিং রাওয়াত।

ইনস্টাগ্রামে সাক্ষী লম্বা একটি পোস্টে লিখেছেন মাহিকে নিয়ে। “তোমার জন্মদিনের তারিখটা মার্ক করা আছে। আরও এক বছর বয়স বাড়ল। আগের চেয়ে একটু চুলে পাক ধরেছে। তবে আগের থেকে অনেক মিষ্টি আর আর স্মার্ট দেখাচ্ছে তোমাকে! তুমি এমন একটা মানুষ যাকে মিষ্টি শুভেচ্ছা আর উপহার দিয়ে মুছে ফেলা যায় না। চলো তোমার জীবনের আরও একটা বছর সেলিব্রেট করি কেক কেটে আর মোমবাতি জ্বালিয়ে। হ্যাপি বার্থডে, হাজব্যান্ড!! ”

 

এদিকে, প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI এবং বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ICC-এর পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা পেলেন ক্যাপ্টেন কুল।

২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে “হেলিকপ্টার” শুভেচ্ছা জানিয়েছে BCCI. তারা ধোনির বাছাই করা ছক্কা দিয়ে তৈরি করেছে ৭০ সেকেন্ডের ক্লাসিক MSD ভিডিওটি। ভারতীয় ক্রিকেট বোর্ড-এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে,
“একজন মানুষ, যিনি অগণিত ভারতবাসীকে আনন্দ দিয়ে এসেছেন। আসুন এমএস ধোনির জন্মদিন সেলিব্রেট করি তাঁরই কিছু বিশাল ছক্কায়…।”

অন্যদিকে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC টুইট করে লিখেছে, “ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা।”

তবে তারও আগে ঝাড়খণ্ডের ছোট্ট শহর থেকে রূপকথার গল্পের মতো ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ শৃঙ্গে উঠে আসা বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির জন্মদিন সেলিব্রেশন শুরু করে দিয়েছেন তাঁর ভক্তরা।

মাহির জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় আগাম শুভেচ্ছার বন্যা বইছে। স্লোগান থেকে ছবি, হাজার হাজার শুভেচ্ছা পোস্ট কাল থেকেই শুরু হয়ে গিয়েছে। এই ঝড়ে সামিল ধোনির আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও। মাহিকে আগাম শুভেচ্ছা জানিয়েছে সিএসকে।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...