Friday, June 19, 2026

বঙ্গললনার গানের প্রশংসা সুরসম্রাজ্ঞীর

Date:

Share post:

যাঁকে দেখে গান গাওয়ার ইচ্ছে হওয়া, ছোটবেলা থেকে একলব্যের মতো যাঁকে গুরু মেনে সংগীত শিক্ষা শুরু- সেই সুর সম্রাজ্ঞীর প্রশংসা ও আশীর্বাদ পেলেন এক বঙ্গললনা। সরশুনার বাসিন্দা সমদীপ্তা মুখোপাধ্যায়। বছর ২৩ এর এই পড়ুয়া অস্ট্রিয়ার বিখ্যাত সুরকার মোজার্টের ৪০তম জি মাইনর সিম্ফনিকে ভারতীয় ঘরানায় গান। বিশ্ব সঙ্গীত দিবস দিবসে তিনি সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সমদীপ্তার গানের ভিডিও ভাইরাল হয়। কোন ভাবে সেটা গিয়ে পৌঁছায় লতা মঙ্গেশকরের কাছে।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেটি শেয়ার করেন খোদ সুরসম্রাজ্ঞী। শুভেচ্ছা জানিয়ে লেখেন, “এই ভিডিওটি কেউ আমার কাছে পাঠিয়েছে। এই মেয়েটি অস্ট্রিয়ার বিখ্যাত সুরকার মোজার্টের ৪০তম জি মাইনর সিম্ফনিকে ভারতীয় ঘরানায় খুব সুন্দর ভাবে গেয়েছে আমি তাঁকে আশীর্বাদ করছি, ও বড় গায়িকা হোক”।

খোদ লতা মঙ্গেশকরের আশীর্বাদ পেয়ে সমদীপ্তার প্রতিক্রিয়া- মনে হচ্ছে স্বপ্নের জগতে বাস করছি। লতা মঙ্গেশকরের টুইটের জবাবে তিনি লিখেন, “ছোটবেলা থেকেই আমি আপনাকে পুজো করে আসছি। স্বয়ং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেলাম, আর কী চাই? এভাবেই আমার উপর আপনার আশীর্বাদ বর্ষিত হোক, যাতে আমি সঙ্গীতে উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারি, প্রণাম”।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...