Saturday, June 20, 2026

ফের সম্পূর্ণ লকডাউনে পথে উত্তর চব্বিশ পরগনা

Date:

Share post:

ফের সম্পূর্ণ লকডাউন হচ্ছে উত্তর 24 পরগনায়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সোমবার, জেলাশাসক চৈতলী চক্রবর্তী, জেলার পুলিশ কর্তা ও প্রশাসনিক কর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। সিদ্ধান্ত হয় আপাতত ৪৮ ঘণ্টা সবর্ত্র প্রচার চালানো হবে। তারপর লকডাউনের প্রক্রিয়া শুরু করা হবে।

• জরুরি পরিষেবা ছাড়া সমস্ত যান চলাচল বন্ধ করা হচ্ছে

• ব্যাংক, এটিএম, দমকল, ওষুধের দোকান এবং সহ জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ থাকবে

• পুণ্যার্থীদের জন্য বন্ধ থাকবে ধর্মীয় স্থান

• নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে সকাল ন’টা থেকে সন্ধে ছটা পর্যন্ত

• সমস্ত বাজার বন্ধ থাকবে

• যেসব অফিস খোলা থাকবে সেখানে কুড়ি শতাংশ বেশি কর্মী রাখা যাবে না

• বিধি মেনে নির্মাণ কাজ চলতে পারে

এইসব নির্দেশ প্রচার করার পরে উত্তর চব্বিশ পরগণা জুড়ে ফের লকডাউন ঘোষণার পথে হাঁটবে জেলা প্রশাসন।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...