Tuesday, June 23, 2026

ভারতের ‘জেমস বন্ড’ ডোভাল কখনও ‘রিক্সাওয়ালা’ আবার কখনও ‘ফেরিওয়ালা’! রইল অসাধারণ গল্প

Date:

Share post:

ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সম্পর্কে আমরা যতটা জানি তা অনেক কম। রোমাঞ্চে ভরা তাঁর কর্মজীবন। ভারতের ‘জেমস বন্ড’ কখনও ‘রিক্সাওয়ালা’ কখনও ‘ফেরিওয়ালা’।

অজিত ডোভাল এক জায়গায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ১৯৪৫-এ তাঁর জন্ম গারোয়ালে। ১৯৬৭ তে অর্থনীতিতে এমএসসি করেন তিনি। এরপর যোগ দেন পুলিশে। ১৯৭২-এ তিনি যোগ দেন আইবিতে। সেখানেই কাজ করেছেন ৩০ বছর। উর্দু ভাষাতেও দক্ষ ডোভাল।

১৯৮৮-র মে মাসের প্রথম দিক। স্বর্ণমন্দিরের দখল নিল খলিস্তানপন্থী সশস্ত্র জঙ্গিরা। জঙ্গিদের জন্য স্বর্ণমন্দিরের ভিতরে আটকে গিয়েছেন পুণ্যার্থীরা। কেন্দ্রে কংগ্রেস সরকার। সরকারের কাছে খবর ছিল, স্বর্ণমন্দিরের ভিতরে জঙ্গির সংখ্যা ৪০ জন। ৭০০ বিএসএফ জওয়ান এবং ৩০০ এনএসজি কম্যান্ডো হাজির সেখানে। জঙ্গিদের সঙ্গে কথা বলেও মিলছে না কোনও ফল। যেকোনও সময় শুরু হতে পারে অভিযান।

এরইমধ্যে কয়েক দিন ধরেই স্বর্ণমন্দিরের সামনে ঘোরাফেরা করছিলেন এক বেঁটেখাটো চেহারার ফেরিওয়ালা। সেখানকার কারও নজর তখন তার দিকে নেই। কিন্তু একদিন জঙ্গিরা তাঁকে ভিতরে নিয়ে গেলো। কয়েকদিন পরেই সবার নজর এড়িয়ে বেরিয়ে এলেন সেই ফেরিওয়ালা। তারপর হলো না কোনও অভিযান। মে মাসের তীব্র গরমের মধ্যে শুধুমাত্র বিদ্যুৎ আর জল সরবরাহ বন্ধ করে দেওয়া হল। কয়েক দিনের মধ্যেই বেরিয়ে এল জঙ্গির দল, সোজা আত্মসমর্পণ।

সাত বছর ধরে গুপ্তচর হিসেবে কাজ করেছেন পাকিস্তানে। একসময় ভারতের গুরুদুয়ারায় জঙ্গিদের সন্ধান চালাতে রিক্সাওয়ালার ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি।

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...