Wednesday, June 24, 2026

পুন্ডিবাড়িতে বিয়ের আগেই উদ্ধার নাবালিকা

Date:

Share post:

কনের বয়স 16, বর 32। কোচবিহার পুন্ডিবাড়ি থানা এলাকার বড় রাঙরস গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালের ডানজ্ঞা গ্রামে বিয়ের আয়োজন করেছিল পরিবারের লোকজন। কিন্তু বালিকা বধূ লেখাপড়া করতে চায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কনে যোগাযোগ করে মানবাধিকার কর্মীদের সঙ্গে। একই সঙ্গে খবর পৌঁছে দেয় হিন্দুস্তান স্কাউটের সদস্যদের কাছেও। তাদের মাধ্যমেই কোচবিহার চাইল্ড লাইনকে জানানো হয়। খবর পৌঁছে যায় পুন্ডিবাড়ি থানাতে। ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ। মতের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে বিয়ে দেওয়ার অভিযোগে পাত্রকে গ্রেফতার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায়। এখনও পর্যন্ত বর-কনের অভিভাবকদের খুঁজে পাওয়া যায়নি। মামলা শুরু করেছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...