Wednesday, June 24, 2026

করোনায় মৃত্যু স্বামীর, হঠকারি সিদ্ধান্ত স্ত্রীর

Date:

Share post:

করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন স্বামী। সেই খবর পেয়েই দুই মেয়েকে নিয়ে রেললাইনে ঝাঁপ দেন স্ত্রী। তাঁদের উদ্ধার করে একটি নার্সিংহোমে পাঠানো হয়।আশঙ্কাজনক অবস্থায় সকলেই চিকিৎসাধীন। শিলিগুড়ির চম্পাসারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

২ জুলাই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক স্কুল শিক্ষক। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। এরপর মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে ব্যারিকেড লাগাতে গেলে মৃতের স্ত্রী দুই কন্যা সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সোজা চলে যান নিউ জলপাইগুড়ি স্টেশনে।সেখানে গিয়ে দুই কন্যাকে নিয়ে ফুটব্রিজ থেকে ঝাঁপ দেন। তাঁদের উদ্ধার করে নার্সিংহোমে পাঠানো হয়।
আত্মীয়রা জানান, স্বামীর মৃত্যুর খবর পেয়েই কথা বলছিলেন না তাঁর স্ত্রী। সকালে হঠাৎ বাড়ি থেকে বেরিয়েই টোটো করে রওনা দেন। আত্মীয়রা অনেক আটকানোর চেষ্টা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...