Saturday, June 20, 2026

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু দুই পুলিশকর্মীর

Date:

Share post:

ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। আর তাতেই প্রাণ হারালেন দুই পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে, কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর কুণ্ডু বাড়ি মোড় সংলগ্ন এলাকায়। হাইওয়ের উপর বাইক উল্টে পড়ে যান ওই দুই পুলিশকর্মী। সেই সময় পিছন থেকে আসা একটি বাস তাঁদের মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মানিকলাল দত্ত (২৬) এবং অগ্নিভ পাল(৪৪) নামের দুই পুলিশকর্মীর।

জানা গিয়েছে এই দুই পুলিশকর্মী সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি। অগ্নিভ পাল বারাকপুর পুলিশ লাইনের কনস্টেবল। আর মানিকলাল দত্ত খড়দা থানার সাব ইন্সপেক্টর। তাঁরা দু’জনেই ভাটপাড়ার বাসিন্দা। গতকাল, সোমবার রাতে বাইকে করে যাওয়ার সময় প্রচন্ড বৃষ্টিতে বাইক উল্টে যায়। সেইসময় কাঁচরাপাড়া থেকে কলকাতাগামী একটি বাস তাঁদের মাথা পিষে দিয়ে চলে যায়। ঘাতক বাসটিকে সোদপুর মুরাগাছার কাছে আটক করে পুলিশ। বাস চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করছে পুলিশ।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...