Saturday, June 20, 2026

পুলওয়ামায় এনকাউন্টারে এক সেনা শহিদ, খতম এক জঙ্গিও

Date:

Share post:

মঙ্গলবার সকালে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনা- জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান, আহত আরও ২। একইসঙ্গে এনকাউন্টারে খতম করা হয়েছে পাক মদতপুষ্ট এক জঙ্গিকেও। কাশ্মীরের পুলওয়ামার গোসু এলাকায় সকাল থেকেই শুরু হয় এনকাউন্টার। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, এদিন ভোর সাড়ে ৫ টা নাগাদ সিআরপিএফ-এর ১৮৩ ব্যাটেলিয়ান, রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু কাশ্মীর পুলিশ এই অপারেশন শুরু করে। জানা গিয়েছে, এক জওয়ান ও এক পুলিশ জঙ্গিদের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন। লাদাখে চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষের আবহে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমানায় নজরদারি বাড়িয়েছে সীমান্ত রক্ষা বাহিনী। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের নাশকতা রুখতে সদাসক্রিয় বর্ডার সিকিউরিটি ফোর্স।

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...