Friday, June 19, 2026

করোনা রুখতে আরও কড়া হোক সরকার, প্রস্তাব দিলীপের

Date:

Share post:

করোনাভাইরাস নিয়ে আরও সতর্ক হওয়া উচিত। যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন, জুলাই মাসে বাড়বে। সেইমতো ১০০ থেকে ২০০, ২০০ থেকে এখন ৫০০ সংক্রমণের হার দাঁড়িয়েছে। লকডাউন ঠিকমতো হয়নি কন্টেনমেন্ট কোথায় হল সেটাও দেখা গেল না। সরকারকে এই ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে আরও কড়াকড়ি পদক্ষেপ নিতে হবে। মঙ্গলবার, ভোরে বেলেঘাটা সুভাষ সরোবর প্রাতঃভ্রমণে গিয়ে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কয়েকজনকে নিয়ে সকালে শরীর চর্চা করেন তিনি।

পাঁচটা কুড়ি মিনিট নাগাদ সুভাষ সরোবর পৌঁছন এবং সেখানে স্থানীয় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় মানুষ নিয়ে যোগ অভ্যাস করেন। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের যোগাভ্যাস করার পরামর্শ দেন। সাড়ে সাতটা নাগাদ যোগ অভ্যাস সেরে তিনি চা চক্রে অংশগ্রহণ করে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে তাদের অভাব-অভিযোগের কথা শোনেন রাজ্য সভাপতি।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...