Sunday, June 28, 2026

কনটেনমেন্ট জোনে ৭ দিন থাকবে লকডাউন: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য জুড়ে কনটেনমেন্ট জোনগুলিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সাতদিন কড়া লকডাউন পালন করা হবে। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অনেকেই এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে কনটেনমেন্ট জোনগুলিতে কঠোরভাবে লকডাউন পালন করতে হবে। পরিস্থিতি দেখে পরে সিদ্ধান্ত বদল করা হবে।

মুখ্যমন্ত্রী জানান,
• এ এবং বাফার জোন মিলিয়ে তালিকা তৈরি করা হয়েছে।
• কয়েকটি ছোট ছোট জায়গায় চিহ্নিত করে কনটেনমেন্ট করতে হবে।
• সুফল বাংলা-কে কনটেনমেন্ট যেতে হবে যাতে বাসিন্দারা খাদ্য সামগ্রী পান।
• বাকি প্রয়োজনীয় জিনিসের জন্য পুলিশকে সহায়তা করতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার
আবাসন বা বস্তি এলাকায় সর্বত্র সংক্রমণ ছড়াচ্ছে। সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক
দক্ষিণ ২৪ পরগনার কনটেনমেন্ট জোনের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। কলকাতা এবং কয়েকটি জেলার তালিকা বুধবার প্রকাশ হলেও, দক্ষিণ ২৪ পরগনা শহর বেশ কয়েকটি জেলার তালিকা পুনর্বিবেচনা করে বৃহস্পতিবার প্রকাশ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...