Sunday, June 14, 2026

ওই দ্যাখ, ওখানেই জ্যোতিবাবুর বাড়ি ছিল!

Date:

Share post:

সুদীপ্ত বোস

‘‘একটি পাগলও কিছুকাল ধরে রোজ সকালে উঠে জ্যোতিবাবুর বাড়ির সামনে এসে নিয়ম করে তাঁর পার্টিকে অশ্রাব্য ভাষাতে গালিগালাজ দিয়ে বক্তৃতা করতো। জ্যোতিবাবুর পুলিশেরা তাকেও অবশ্য কিছু বলতেন না। মাঝে মাঝে শোভাযাত্রাকারীরা আসত বটে স্লোগান দিতে দিতে, সামনের মোড় থেকে তাদের ঘুরিয়ে দেওয়া হতো, বাড়ি অবধি পৌছাতে দেওয়া হত না। জ্যোতিবাবুর জন্য পাড়ার শান্তি বিঘ্নিত হয়নি কখনও।

একটা সময় ছিল যখন রোজ সকালে যতীন চক্রবর্তী আসতেন, জ্যোতিবাবুর বাড়ি থেকে তাঁর সঙ্গে একত্রে অফিস যাবেন বলে। আবার লালীরও বাসা ছিল জ্যোতিবাবুর উঠোন। তার সেখানেই বছর বছর বাচ্চা হতো, পুলিশেরা তাকে যত্নআত্তি করতেন। আমাদের সেই লালী যেদিন মারা গেল পাড়াতে সত্যি সত্যি ঘনিয়ে উঠলো শোকের আবহাওয়া। কে বলবে রাস্তার কুকুর……………

কোন এককালে জ্যোতিবাবুও দোতলায় ছিলেন। নিজের গেঞ্জিটা নিজে কেচে এনে শুকোতে দিতেন দেখেছি।আমার মেয়েদের কোলে বসিয়ে আদর করতেন। একদিন জিজ্ঞেস করেছেন হ্যাঁ রে, আমাকে তুই চিনিস? মেয়ে বললো, তুমি তো জ্যোতি। আমরা লজ্জায় অধোবদন।

মনে পড়ছে, যখন রোজ রোজ লোডশেডিং হত আর দুষ্টু লোকে বলতো জ্যোতিবাবুর পাড়াতে লোডশেডিং হয় না, তখন আমরা ইনভার্টারের কৃপায় গোটা দুই আলো পাখা চালালেও, জ্যোতিবাবু আর কমলদি কিন্তু তিনতলার দক্ষিণের বারান্দাতে বসে থাকতেন অন্ধকারে হাত পাখা নিয়ে। ইনভার্টারও ব্যবহার করতেন না। সে সব অন্যরকম দিনকাল ছিল…..’’

কত মানুষ কত রকম ভাবে জ্যোতি বসুকে আগলে রেখেছেন তাঁদের স্মৃতিতে।
নদীর ধারে ভাটার চরে গ্রামের শেষপ্রান্তে একেবারে প্রান্তিকতম মানুষটার কাছে ‘লাল পার্টি’ মানে এখনও ‘জ্যোতিবাবুর পার্টি’, কারখানার শ্রমিকের কাছে জ্যোতিবাবু মানে ধর্মঘটের অধিকার, কৃষকের কাছে ফসলের অধিকার….
আরার শহরে নবনীতা দেব সেনের মতো অধ্যাপক-কবি-সাহিত্যিকের (যার নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ) কাছে জ্যোতিবাবুর ব্যক্তিত্ব ধরা পড়েছে এমনই ক্যানভাসে।
নবনীতা দেব সেন শেষ করছেন এই বলে, ‘‘ ওই দ্যাখ্‌ , ওখানেই জ্যোতিবাবুর বাড়ি ছিলো’ বলে আমিই একদিন আঙুল তুলে দেখাবো নতুন লোকজনকে, যেমন দেখাই মনুমেন্ট, ভিক্টোরিয়ার পরী।’

আগুনের পরশমনি…

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...