Tuesday, March 24, 2026

গ্যাংস্টার বিকাশের আরও দুই শাকরেদ এনকাউন্টারে নিহত

Date:

Share post:

কানপুর কাণ্ডের মূল মাথা গ্যাংস্টার বিকাশ দুবে এখনও অধরা। তবে তার শাকরেদরা একের পর এক পুলিশি এনকাউন্টারে মারা যাচ্ছে। বৃহস্পতিবার ভোরে এক এনকাউন্টারে বিকাশের দুই সহযোগী নিহত হয়েছে। বুধবারও পুলিশি এনকাউন্টারে মারা গিয়েছে অমর দুবে নামে বিকাশের ডান হাত বলে পরিচিত আরেক অপরাধী। এরা প্রত্যেকেই কানপুরে পুলিশ খুনে অভিযুক্ত। এই নিয়ে বিকাশের তিন শাকরেদকে এনকাউন্টারে মারল পুলিশ। আটজন পুলিশ খুনে মূল অভিযুক্ত বিকাশ দুবের মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এই ভয়ঙ্কর অপরাধীকে ধরতে উত্তরপ্রদেশ পুলিশের ২৫ টি টিম গঠন করা হয়েছে। ফরিদাবাদের একটি হোটেলে কিছু সময়ের জন্য গা ঢাকা দিয়েছিল বিকাশ। এরপর হরিয়ানা পুলিশও তাকে ধরতে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। বিকাশকে পুলিশি অভিযানের খবর পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চৌবেপুর থানার ইনচার্জ ও এক সাব ইনস্পেকটরকে। বদলি করা হয়েছে ওই থানার ৬৪ জন পুলিশকে। বিকাশ যাতে কোনওভাবেই আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে না পারে সেজন্য কানপুরের স্থানীয় আদালতের চারপাশে মোতায়েন গোয়েন্দা পুলিশ।

 

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...