Tuesday, February 24, 2026

কেরলের এক গ্রামে সংক্রমণ রুখতে এবার নামলো কম্যান্ডো

Date:

Share post:

ফের সংক্রমণ বাড়ছে কেরলে৷তিরুবন্তপুরমের একটি গ্রাম পুনথুরায় হু হু করে বাড়ছে সংক্রমণ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিল কেরল সরকার ৷ সংক্রমণ রুখতে নামানো হল কম্যান্ডো বাহিনী ৷

পুনথুরায় মোতায়েন করা হয়েছে ২৫ জন কম্যান্ডোর একটি দল ৷ ওই গ্রাম এখন কম্যান্ডো- নজরদারিতে ৷ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরলে ও বিধি না মানলেই ঘাড় ধরে নিয়ে যাওয়া হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারে ৷

কম্যান্ডো মোতায়েনের আগে গ্রামবাসীদের সতর্ক করে প্রচার চালানো হয় ৷ বলা হয়, অপ্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে ঘোরাঘুরি করলেই তুলে নিয়ে যাবে কম্যান্ডো ৷
বিজয়নের সরকার জানিয়েছে, গত ৫ দিনে প্রায় ৬০০ জনের পরীক্ষা হয়েছে ওই গ্রামে। যার মধ্যে ১১৯ জনের পজিটিভ এসেছে। পুনথুরা গ্রামে বেশ কয়েকজন করোনা “সুপার স্প্রেডার” রয়েছেন বলেও ধারনা করা হচ্ছে ৷ কোনও এক ব্যক্তির থেকে যদি ৬ জন বা তার বেশি লোক আক্রান্ত হয়, তাকে “সুপার স্প্রেডার” বলা হয় ৷ এই গ্রামের অধিকাংশের জীবিকা মাছ ধরা ৷ জানা গিয়েছে, মৎসজীবীদের এই গ্রামে প্রথম একজন মাছ ব্যবসায়ীর থেকেই রোগ ছড়িয়েছে৷ আপাতত এই গ্রাম থেকে তামিলনাড়ুতে মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে ৷ গোটা গ্রাম সিল করে দেওয়ায় বাসিন্দাদের যাতে প্রতিদিনের খাবার পেতে অসুবিধা না হয়, তার জন্য বাড়ি বাড়ি ৫ কেজি করে চালও পাঠিয়েছে সরকার৷

spot_img

Related articles

ফের দক্ষিণ কলকাতার বহুতলে আগুন-আতঙ্ক

দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে সাদার্ন অ্যাভিনিউ (Southern Avenue) এলাকার...

আন্দামানে দুর্ঘটনা, সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং ৭ সওয়ারি-সহ পবনহংসের!

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই এবার আন্দামানে (Anadaman) ক্র্যাশ ল্যান্ডিং করল হেলিকপ্টার পবনহংস (Helicopter crash landing)।...

বিশ্বকাপ শেষেই তীব্র বিতর্ক ইতালীয় ক্রিকেটে, যৌন নির্যাতনে অভিযুক্ত কর্তা

টি২০ বিশ্বকাপের পরই বিতর্কে ইতালির ক্রিকেট দল। প্রথমবার বিশ্বকাপে (World Cup)খেলে নজর কেড়েছিল ইতালীয় ক্রিকেট দল (Italian cricket...

আজ থেকে একাদশ- দ্বাদশের চাকরির সুপারিশপত্র দেওয়া শুরু

মেধাতালিকা প্রকাশের একমাসের মাথায় হাতে হাতে এবার শিক্ষক নিয়োগের (Teachers recruitment) সুপারিশপত্র পেতে চলেছেন এসএসসির (School Service Commission)...