Monday, April 6, 2026

লাইভ চলাকালীন কান্নায় ভেঙে পড়লেন মাইকেল হোল্ডিং, কেন?

Date:

Share post:

জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে সারা বিশ্ব তোলপাড়। বিশেষত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকারা। প্রতিবাদে মুখর ক্রিস গেইল, ড্যারেন স্যামি, জেসন হোল্ডাররা। প্রত্যেকে ক্ষোভ উগরে দিয়েছেন। আর বর্ণবৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে বর্ষীয়ান ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং লাইভ শোতেই কান্নায় ভেঙে পড়লেন। মুহূর্তে ভাইরাল সেই দৃশ্য।

‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হোল্ডিং বলেন, নিজের বাবা-মায়ের প্রসঙ্গে কথা বলতে গেলে আমি আবেগপ্রবণ হয়ে যাই। আমার মায়ের পরিবার মায়ের সঙ্গে বিয়ের পর কথা বন্ধ করে দিয়েছিল। তার কারণ বাবা কালো ছিল। এরপরেই কান্নায় ভেঙে পড়েন হোল্ডিং সঞ্চালক মার্ক অস্টিন তাকে স্বাভাবিক করার চেষ্টা করেন। চোখ মুছে নিয়ে হোল্ডিং বলেন, এসবের ছায়া আমার মাথার উপর এসে পড়েছিল। এটা খুব ধীর, স্লথ প্রক্রিয়া। তবুও আমি আশাবাদী একদিনে সব শেষ হবে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...