Friday, June 12, 2026

তিন নেতাকে সাসপেন্ড তৃণমূলের! ফের আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ

Date:

Share post:

আমফানের তাণ্ডবে বেশকিছু এলাকা এখনও বিধ্বস্ত। এর জন্য ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। আবার আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি। এবার হাওড়ায়। তিন তৃণমূল নেতাকে সাসপেন্ড করল দল। এরা হলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত ঘোষ, পাতিহাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেচারাম বসু ও উত্তর ঝাপরদহের পঞ্চায়েত প্রধানের স্বামী সুমন ঘোষাল।

তৃণমূলের তিন নেতাকে সাসপেনশনের কথা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন জানান হাওড়া জেলার তৃণমূল সভাপতি অরূপ রায়। তিনি বলেন, ‘‘দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সমস্ত নেতাকর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে যে পদে তাঁরা রয়েছেন সেই পদ থেকে তাঁদের অবিলম্বে পদত্যাগ করার কথা বলা হয়েছে। না করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...