Saturday, June 20, 2026

অশোক সুস্থ, আক্রান্ত প্রাক্তন ডেপুটি মেয়র

Date:

Share post:

অশোক, মুকুলের পরে এবার করোনা আক্রান্ত শিলিগুড়ি প্রশাসক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহত। দিন কয়েক আগেই অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন তিনি।এরপর তাঁর সোয়াব টেস্ট করা হয়। শনিবার, সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। এ বিষয়ে দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার জানিয়েছেন, নার্সিংহোমেই চিকিৎসা চলছে রামভজনের। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে আবার কাজে যোগ দেবেন বলে আশা। এর আগে শিলিগুড়ির প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ও সদস্য মুকুল সেনগুপ্ত আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তাঁরা দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...