Monday, April 6, 2026

গ্রামবাসীদের বাধায় বাড়িতে ঢুকতে না পেরে শ্মশানে সন্তান নিয়ে রাত কাটালেন মহিলা

Date:

Share post:

বাবার কাছে থাকতে এসে গ্রামবাসীদের বাধায় বাড়িতে ঢুকতে না পেরে শেষ পর্যন্ত শ্মশানে ঠাঁই হল এক গৃহবধূ ও তাঁর ছেলের। জানা গেছে, দিল্লির বাসিন্দা ওই গৃহবধূ শুক্রবার বিকেলে দিল্লি থেকে ফিরে উলুবেড়িয়ার রাজাপুর থানার অন্তর্গত বাসুদেবপুরে আসে। যদিও গ্রামবাসীরা করোনা আতঙ্কে ছেলে-সহ গৃহবধূকে গ্রামে ঢুকতে বাধা দেয়।

পরে ওই গৃহবধূ পাঁচলা থানার সাহাপুরে তাঁদের অন্য একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে সেখানেও তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর ওই গৃহবধূ ছেলেকে নিয়ে সারারাত পার্শ্ববর্তী এক শ্মশানে রাত্বকাটায়।

গৃহবধূর অভিযোগ, শুক্রবার বিকেল থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। এমনকী, পুলিশকে জানালেও কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে সারারাত শ্মশানে কাটাতে হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গৃহবধূ তাঁর ছেলেকে নিয়ে শ্মশানেই আছেন। পুলিশ ও প্রশাসনকে স্থানীয় বাসিন্দারা সমস্যা মেটাতে আবেদন জানিয়েছে। অবশেষে পুলিশের সাহায্যে ঘরে ঢোকানো হলো।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...