Wednesday, April 8, 2026

এবার অটোতে করে নিয়ে যাওয়া হলো করোনায় মৃত ব্যক্তির দেহ

Date:

Share post:

এবার করোনায় মৃত এক ব্যক্তির দেহ নিয়ে যাওয়া হলো অটোরিকশায় করে। হাসপাতাল থেকে ওই ব্যক্তির দেহ নিয়ে যায় তার আত্মীয়রাই।

ঘটনা তেলেঙ্গানার নিজামাবাদের। আধিকারিকদের রিপোর্ট বলছে, বৃহস্পতিবার নিজামবাদ হাসপাতালে মোট ৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরই দেহগুলি শেষকৃত্যের জন্য তুলে দেওয়া হয়। ৩ টি মৃতদেহের মধ্যে ২ টি মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়। এবং আর একটিও অ্যাম্বুলেন্স না থাকায় মৃতের আত্মীয়কে বলা হয় ওই দুটির মধ্যে কোনও একটি অ্যাম্বুলেন্স ফিরলেই তৃতীয় মৃতদেহটি নিয়ে যাওয়ার কথা।

কিন্তু মৃতের আত্মীয়রা হাসপাতালের কর্মীদের ওপর চাপ দিতে থাকেন। তারা বলেন, অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে, তাঁরা নিজদের অটোতে করেই মৃতদেহ নিয়ে যেতে পারে। জানা গিয়েছে, তাঁরা নিজামাবাদের একটি কবরস্থানে মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করে।

এই ঘটনায় মেডিকেল এডুকেশনের স্টেট ডিরেক্টর রমেশ রেড্ডি তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যে কর্মী ওই পরিবারকে মৃতদেহ নিয়ে যেতে দিয়েছিল তাঁর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগে নোটিশ পাঠিয়েছে। এই ঘটনার ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় তার দিকেও নজর দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...