Wednesday, June 10, 2026

কোচবিহারে ক্রমাগত ভয়াবহ বন্যা পরিস্থিতি, উদ্ধারে প্রশাসন

Date:

Share post:

সোমবার সকাল থেকেই কোচবিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তুফানগঞ্জের রায়ডাক এক নম্বর নদীতে রবিবার রাত থেকেই লাল সতর্কতা জারি। জল ক্রমাগত বাড়তে বাড়তে পুর এলাকার ৫ নম্বর ওয়ার্ড, পঞ্চায়েত এলাকার কামাক ফুলবাড়ি এলাকায় ঢুকে পড়েছে। কয়েক হাজার মানুষ বন্যা কবলিত। ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে ৬০০ পরিবারকে উদ্ধার করেছে তুফানগঞ্জ মহকুমার প্রশাসন এবং পুরসভা। তাঁদের স্থানীয় ইলা দেবী প্রাথমিক বিদ্যালয়, এন এম এম হাই স্কুল, ইলা দেবী হাইস্কুলে রাখা হয়েছে।

তুফানগঞ্জের ২ ব্লকে বৃষ্টির জল জমে ব্যাহত যাতায়াত। অতিবৃষ্টির কারণে মহকুমার কয়েকশো বিঘা কৃষিজমি জলের নীচে। প্রশাসনিক ভাবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ না জানানো হলেও, অতিবৃষ্টিতে তাঁরা নিঃস্ব বলে অভিযোগ কৃষকদের।

Related articles

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...