Sunday, April 5, 2026

বানভাসি অসমে মৃত ২৪, সর্তকতা জারি করল সরকার

Date:

Share post:

টানা চারদিন ধরে লাগাতার ঝড় বৃষ্টি হচ্ছে অসমে। যার জেরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। রাজ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে খবর। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৩ লক্ষ মানুষ।

ব্রহ্মপুত্র-সহ রাজ্যের প্রধান নদ-নদীগুলিতে জলস্তর বৃদ্ধি হচ্ছে। যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৬ জুলাই পর্যন্ত প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রহ্মপুত্র নদের জল বেশিরভাগ জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে। অনেক জায়গা নতুন করে জল বাড়তে পারে বলে সতর্ক করেছে অসম সরকার।

অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, গুয়াহাটি, ডিব্রুগড়, ধুবরি, গোয়ালপাড়া, জোরহাট ও শোনিতপুর জেলায় ব্রহ্মপুত্র নদের জল অনেক বেড়ে গিয়েছে। যার জেরে রাজ্যের ২৪টি জেলার ২ হাজারের বেশি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। ১৬টি জেলায় ২২৪টি ত্রাণ শিবির খুলেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। যেখানে ২১ হাজারের বেশি মানুষকে রাখা হয়েছে।

Related articles

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...