Friday, June 26, 2026

ল্যাপটপ খুলে জুম মিটিংয়ে কী করছেন শুভেন্দু?

Date:

Share post:

ল্যাপটপের স্ক্রিনে চোখ দিয়ে বসে শুভেন্দু অধিকারী। কানে হেডফোন।

স্ক্রিনে একাধিক মুখ।

উত্তর দিনাজপুর আর মালদার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক। জুমে।
21 জুলাই নিয়ে।

এবার বড় সমাবেশ নয়।
প্রতিটি এলাকায় বুথস্তরে পালিত হবে কর্মসূচি। তার প্রস্তুতি সারলেন শুভেন্দু।
জেলা থেকে ব্লক, সংগঠনকে বুঝিয়ে দিলেন কী কী করণীয়। নিয়মনীতি মেনেই পালিত হবে দলের শহীদ তর্পন।
ঘনিষ্ঠমহলে বলেছেন,” আমাকে দল যেটুকু দায়িত্ব দেয়, আমি সিনসিয়ারলি পালন করি।”
শুভেন্দুর মিটিংয়ের পর দুই জেলার কর্মীদের উৎসাহ এবং সক্রিয়তা বেড়েছে। রোজই যোগাযোগ রাখছেন তিনি। পরামর্শ দিচ্ছেন।

উল্লেখ্য, এর মধ্যে জলপাইগুড়িতে দলের এক কর্মিসভায় মন্ত্রী মলয় ঘটক আর অরূপ বিশ্বাসকে আটকে কর্মীরা বিক্ষোভ দেখিয়ে বলেন তাঁরা শুভেন্দুর নেতৃত্বে চলবেন। এ নিয়ে দলে চর্চা প্রচুর। তবে শুভেন্দু এসব দিকে না তাকিয়ে দলের দেওয়া দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...