Monday, June 8, 2026

ডিউটি থেকে বাড়ি ফেরার পথে লরি পিষে দিল পুলিশকর্মীকে, পলাতক চালক

Date:

Share post:

সোমবার রাত সাড়ে ১০টা। ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় হঠাৎই একটি লরি পিছন থেকে ধাক্কা মেরে চলে যায়। রাস্তাতেই লুটিয়ে পড়েন কলকাতা পুলিশে কর্মরত বিকাশ চন্দ্র রায় (৫০)। স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে একবালপুর রোড ক্রসিংয়ের কাছে সোমবার রাত ১০টা নাগাদ। জানা গিয়েছে, গার্ডেনরিচ থানার এএসআই বিকাশ চন্দ্র রায়ের বাড়ি নারকেলডাঙা নর্থ রোডে।

পুলিশ সূত্রে খবর, বিকাশবাবুকে প্রথমে সিএমআরআই-তে এবং পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় তাঁর। এদিকে ঘাতক লরির চালক ও খালাসি পলাতক। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে চালককে
চিহ্নিত করেছে একবালপুর থানারনপুলিশ।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...