Monday, April 6, 2026

ক্রমশ ভয়াবহ তুফানগঞ্জের বন্যা পরিস্থিতি, জলমগ্ন প্রায় চার হাজার বাড়ি

Date:

Share post:

মঙ্গলবার সকাল থেকে ক্রমাগত জল বাড়তে শুরু করেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের কালজানি এবং গদাধর নদীতে। তার জেরে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের চিলাখানা, দিঘার পুল, নতুন বাজার, নাককাটি ধলপল এলাকার প্রায় চার হাজার বাড়ি জলের। বাড়িঘর ছেড়ে ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে কয়েকটি পরিবার। অভিযোগ, এখনও পর্যন্ত তাঁদের কাছে কোনও সরকারি সহযোগিত পৌঁছয়নি।

অপরদিকে, তুফানগঞ্জ কোচবিহার ১ নম্বর ব্লক এলাকার ৬০০ থেকে ৭০০ বিঘা কৃষিজমি জলের তলায়। যার ফলে সবজির দাম আকাশছোঁয়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
তবে, মাথাভাঙার বেশকিছু এলাকায় জল নামতে শুরু করেছে। কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান বলেন, নতুন করে বন্যা কবলিত হওয়ার কোনও খবর এই মুহূর্তে জেলা প্রশাসনের কাছে নেই। তবে, ফের বৃষ্টি হলে জল কিছুটা বাড়তে পারে। তবে সব রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য জেলা প্রশাসন প্রস্তুত বলে জানান জেলাশাসক।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...