Monday, April 6, 2026

বিধায়কের ময়না তদন্তের রিপোর্ট সন্দেহজনক! ফের পোস্টমর্টেমের দাবি বিজেপি সাংসদের

Date:

Share post:

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ও রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি দলীয় বিধায়কের এই মৃত্যুর ঘটনাকে খুন বলে দাবি করে সিবিআই তদন্ত চেয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল করেছে। বনধ পালন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন সমর্থকরা। তারা দলীয় বিধায়কের মৃত্যুর জন্য সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে। রাজ্যপালের কাছে একাধিকবার দরবার করছে। এমনকী, সিবিআই তদন্তে চেয়ে আদালতে যাওয়ারও হুমকি দিচ্ছে গেরুয়া শিবির।

অন্যদিকে, প্রাথমিক তদন্তে প্রশাসনের অনুমান হেমতাবাদের
বিধায়ক আত্মহত্যাই করেছেন। দেহ ময়না তদন্তের পর রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে গলায় ফাঁস লেগেই শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে বিধায়কের। এমনকী, শরীরের আর কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে খবর। এখনও পর্যন্ত কেমিক্যাল পরীক্ষার রিপোর্ট হাতে আসেনি।

যদিও সেই রিপোর্ট মানতে নারাজ কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। তিনি ময়না তদন্তের রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। এবং পুণরায় ময়না তদন্তের দাবি জানিয়েছেন। কোচবিহারের সাংসদের অভিযোগ, পুলিস-সিআইডি সব তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। প্রকৃত সত্য ঘটনা আড়াল করতে চাইছে তারা। তাই এই রিপোর্টের কোনও বিশ্বাসযোগ্যতা নেই।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...